নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ইনকিলাব মঞ্চ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ PM
ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ © সংগৃহীত

চলমান বিক্ষোভের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৯ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, ‘নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’ সংশ্লিষ্টরা বলছেন, তারা শুধু হাদি হত্যার বিচার চান, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন ভন্ডুলের যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন।

এদিকে ৯টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনেও ইনকিলাব মঞ্চ নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, শত সমস্যা থাকলেও নির্বাচন হতে হবে। আমরা এক ভাইকে হারিয়েছি, আর কোনো ভাইকে হারাতে চাই না। ১২ তারিখে নির্বাচন হতেই হবে। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি এই বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ না নেয়, তবে এর পরিণতি ভালো হবে না।

download (1)

এদিকে জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহিদ ওসমান হত্যার বিচার দাবিতে রাজধানীর উত্তপ্ত হয়ে উঠে শাহবাগ মোড়। রণক্ষেত্র হয়ে উঠে পুরো এলাকা।  আন্দোলন চলাকালীন বড় একটি অংশ কাটাবন মোড়ের দিকে অবস্থান নিয়েছে। বাকি দুটো অংশ মৎসভবন-ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের সামনে এবং পুলিশ টেনিস ফেডারেশনের সামনে অবস্থান নেয়। ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে পুলিশের বেধড়ক মারধর করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থানের একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মুহূর্মুহু সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সরকারপ্রধানের বাসভবন যমুনা এলাকায় জড়ো হয়ে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9