যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা, জুমা-শান্তা-আম্মার-জাবেরসহ আহত অনেকে

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ PM
ইনকিলাব  মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ © টিডিসি

শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। এসময় তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করা হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা নাগাদ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

জানা যায়, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে সকাল থেকে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলো ইনকিলাব মঞ্চ। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত ছিলো। এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা।  

পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি নিক্ষেপ করে। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল্লাহ আল জাবেরের পেজে থেকৈ এক পোস্টে জানানো হয়, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। পরে আরেকটি পোস্টে জানানো হয়, শতাধিক আহত। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9