গাজীপুর-৫ আসন

মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ PM
গাজীপুরের কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হচ্ছে

গাজীপুরের কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হচ্ছে © সংগৃহীত

‘একটি নিরাপদ ও মানবিক গাজীপুর-৫—চলো একসাথে করি’ স্লোগানকে সামনে রেখে গাজীপুর-৫ আসনকে (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আধুনিক নিরাপদ ও মানবিক জনপদে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন গাজীপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. খাইরুল হাসান। নির্বাচনী পরিচালক মো. মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণার সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, গাজীপুর-৫ এলাকাকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তুলে একটি সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বভিত্তিক উন্নয়ন মডেলে রূপান্তর করাই এ ইশতেহারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি ও আলিম মিলাদ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন এবং সাবেক সচিব শেখ এ কে এম মোতার হোসেন। তারা বলেন, এই ইশতেহার শুধু একটি নির্বাচনী ঘোষণা নয়; বরং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফনির্ভর সমাজ গঠনের রূপরেখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী। এ ছাড়া বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে ইশতেহারকে সমর্থন জানান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা তারবিয়ত সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, জেলা এনসিপিসির যুগ্ম সদস্য রিদওয়ান শেখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

ইশতেহারে গাজীপুর-৫ আসনকে নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবান্ধব উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করা হয়। বক্তারা বলেন, এই ইশতেহারের মূল দর্শন হলো, ‘আমরা শাসন করতে আসিনি, সেবা করতে এসেছি।’

জননিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক অনাচার ও দুর্নীতি দমন, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারে আরও বলা হয়, গাজীপুর-৫ এলাকায় সড়ক, সেতু, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক পৌরসেবা সম্প্রসারণ, কৃষি ও শিল্পখাতে উৎপাদন বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। একই সঙ্গে সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর-৫ একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত জনপদে পরিণত হবে এবং সাধারণ মানুষের আস্থা ও সমর্থনই হবে এ লক্ষ্য অর্জনের প্রধান শক্তি।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9