প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

প্রশ্ন করায় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগে নামেন মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দ্য নিউজের এক সাংবাদিক মির্জা আব্বাসকে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করেন। 

প্রশ্নে ওই সাংবাদিক বলেন, ‘অনেক অভিযোগ করছে আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চাচ্ছে বিএনপি, আপনি কি বলবেন?’ প্রশ্ন শুনেই ক্ষেপে যান মির্জা আব্বাস, ওই সাংবাদিককে লক্ষ্য করে উল্টো একের পর এক বিভিন্ন  প্রশ্ন করেন তিনি। স্পাই করার এখানে এসেছো কিনা? এমনও প্রশ্ন করেন মির্জা আব্বাস। এক পর্যায়ে কথা শেষে ওই সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে দেখা যায় ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থীর।

সম্প্রতি মির্জা আব্বাসের ওই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়ে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে উঠেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি রাগান্বিত অবস্থায় ওই সাংবাদিককে বলেন, ‘আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, তুমি কি স্পাইয়িং করতেছো নাকি?’ পরবর্তীতে সে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে চেক করতে দেখা যায় বিএনপির এই বর্ষীয়ান নেতাকে।

ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬
ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হাজিরা দিয়েই চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,…
  • ০২ অক্টোবর ২০২৬