জামায়াত আমিরের আইডি ‘হ্যাক’ ইস্যুতে গ্রেফতার বঙ্গভবন কর্মকর্তার মুক্তি দাবি ছাত্রদল সভাপতির

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ PM
রাকিবুল ইসলাম রাকিব ও গ্রেফতারকৃত মোহাম্মদ ছরওয়ারে আলমে

রাকিবুল ইসলাম রাকিব ও গ্রেফতারকৃত মোহাম্মদ ছরওয়ারে আলমে © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের মুক্তি দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। 

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক (গ্রেফতার) করা হয়। এখন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা, অর্থাৎ ৩৫ ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখনও তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি। আমাদের দাবি হলো, অনতিবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে। 

তিনি আরও লেখেন, সংবিধান ও সিআরপিসি অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না। আমিরে জামায়াতের ক্ষমতার বলি হচ্ছে একজন নিম্নপদস্থ চাকুরিজীবী। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই লোকটা যেহেতু বেআইনিভাবে আটক আছে, এখন আইনের বিধান হচ্ছে ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্তি দেবেন।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। নারীকে অবমাননা করা পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9