জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৭

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ AM
বেগমগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৭

বেগমগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৭ © সংগৃহীত

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করে জানান, বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. হাবিব উল্লাহ (২৭)সহ কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮) ও নজরুল ইসলাম সাগর (২৫) আহত হন।

আহত জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬