সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপরীতে সরাসরি অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপির ২৮ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতাকর্মীকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।

কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ মোট ১৬ জন।

আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতরা হলেন মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ মোট ১২ জন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদীয় আসন সাতক্ষীরা-৩ এর ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন-এর সুপারিশ এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ-এর সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৭ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির ৫ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। একই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা ছাত্রদলের ৮ জন নেতাকেও সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
চিয়া সিড খাচ্ছেন? উপকারের পাশাপাশি জেনে নিন সতর্কতাও
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষিত তরুণদের দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, ৮১ দেশের মধ্যে ৬৭তম
  • ১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি ও ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence