‘আমার কোনো হাইকমান্ড নেই, লো কমান্ডও নেই’

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ PM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার কোনো হাইকমান্ড নেই, কোনো লো কমান্ডও নেই। আমার একমাত্র মালিক আল্লাহ। আর এই জমিনে আমার মালিক আমার ভোটাররা। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আমি একদিন আপনাদের কাছে ভোট পাহারা চাইছি। আপনারা যদি একদিন আমার ভোট পাহারা দেন, তাহলে আগামী পাঁচ বছর আমি আপনাদের পরিবার, এলাকা পাহারা দেব।

তিনি বলেন, কেউ যদি মনে করে শুধু মার্কার জোরে নির্বাচনের তরি পার হবে, সেই সুযোগ এইবার নেই। এই নির্বাচন যোগ্য ও সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। আপনারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

পানিশ্বর ইউনিয়নের জনসমর্থনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, পানিশ্বরে যার পক্ষে জোয়ার ওঠে, সেই প্রার্থীই নির্বাচিত হয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—যেদিকেই তাকাই, শুধু হাঁস আর হাঁস।

প্রবাসীদের প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, অনেক ভাই প্রবাসে থেকে কষ্ট করে টাকা পাঠান। তাদের টাকায় আমাদের দেশের অর্থনীতি সচল থাকে এবং এলাকায় সচ্ছলতা ফিরে আসে। কিন্তু সংসদে তাদের কষ্ট, হয়রানি ও সমস্যার কথা বলার কেউ নেই।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সংসদে প্রবাসী ভাইদের সমস্যা তুলে ধরব। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা করব।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬