জামায়াতের নির্বাচনী ইশতেহারে জায়গা পেল শহীদ আবু সাঈদ, হাদী-আবরারের ছবি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ PM
শহীদ আবু সাঈদ, হাদী-আবরারের ছবি

শহীদ আবু সাঈদ, হাদী-আবরারের ছবি © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আটটি ভাগে বিভক্ত নির্বাচনী ইশতেহার তৈরি করেছে জামায়াতে ইসলামী। যেখানে প্রথম ভাগের পেইজে পাশাপাশি জায়গা পেয়েছে জুলাই যোদ্ধা আবু সাঈদ, শরীফ ওসমান বিন হাদি(ওসমান হাদি) ও আধিপত্যবাদের বিরোধী সংগ্রামের শহীদ অগ্রসৈনিক বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করবেন।

জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে দেখা গেছে, আটটি ভাগে বিভক্ত ইশতেহারের প্রথম অংশের নাম দেয়া হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ। 

যেখানে স্থান পেয়েছে- ১. শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, ২. রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, ৩. কার্যকর জাতীয় সংসদ, ৪. নির্বাচনী ব্যবস্থার সংস্কার, ৫. সুশাসন নিশ্চিতে জবাবদিহিতামূলক জনপ্রশাসন, ৬. স্থানীয় সরকারব্যবস্থা, ৭. দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ৮. স্বরাষ্ট্র ও আইনশৃঙ্খলার মৌলিক উন্নয়ন, ৯. আইন ও বিচারব্যবস্থা এবং ১০. তথ্য ও গণমাধ্যম।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬