নবম-দ্বাদশ: শিক্ষাকে ৪ ধারায় বিভক্তের পরিকল্পনা জামায়াতের ইশতেহারে 

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ৪টি ধারায় বিভক্ত করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এটি ঘোষণা দিতে যাচ্ছে দলটি। ইতোমধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর ইশতেহার ঘোষণা শুরু করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।  

চারটি পৃথক শিক্ষা ব্যবস্থা নিয়ে জামায়াতের ইশতেহারে বলা হয়েছে, অষ্টম শ্রেণির পর থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ৪টি পৃথক ধারায় বিভক্ত করা হবে। এগুলো হলো: ইসলাম শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা। 

এছাড়া নারী শিক্ষার্থীরা  স্নাতক (অনার্স) পর্যন্ত  বিনা বেতনে পড়তে পারবেন বলেও ইশতেহারে বলা হয়েছে।  

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬