হাতে লিফলেট থাকায় হেনস্তার শিকার মা, হাসনাত আব্দুল্লাহর কাছে প্রশ্ন ছেলের

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ PM
ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক স্ট্যাটাস © সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার এই আসনে ভোটের প্রচারে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জামায়াত সমর্থিত এক নারী। এই ঘটনায় হাসনাত আব্দুল্লাহর কাছে প্রশ্ন করেছেন ভুক্তভোগীর ছেলে আশিকুর রহমান।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুকের এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন। পরে হাসনাত আব্দুল্লাহ তার এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার দেন।

সেই পোস্টে আশিকুর রহমান লেখেন, আমার আম্মু নিয়মিত তালিম করেন—এটা সবাই জানে। একইভাবে তিনি হাসনাতের পক্ষে কাজ করেন, সেটাও সবার জানা; কারণ তিনি জামায়াত করেন। আজ যাওয়ার পথে সন্ত্রাসী দলের আল আমিন শুভ এর দ্বারা তিনি হেনস্তার শিকার হন। হেনস্তার মূল কারণ ছিল—তার কাছে হাসনাতের লিফলেট পাওয়া যায়।

তিনি আরও লেখেন, আমি একজন দেবিদ্বারের মানুষ হিসেবে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই—আপনার জন্য যারা মাঠে কাজ করছে, তাদের নিরাপত্তার দায়িত্ব কোথায়?

নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভ…
  • ২২ আগস্ট ২০২৬
স্টার্কের বোলিং তোপে ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬