আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: বঙ্গভবন যাচ্ছে জামায়াতের প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ PM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগে প্রতিবাদ জানাতে বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ জনাব সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যাবে। সেখানে তারা এ ঘটনার প্রতিবাদ জানানোসহ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে দলটি।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয় এবং সেখান থেকে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমের সদস্য মাহমুদুর রহমান বলেন, ‘এসব সাইবার হামলার পেছনে থাকা কয়েকটি ম্যাসেজ বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। ওই মেইল থেকে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদেরকে সিসিতে রেখে Case-Study-Election.accdr নামের একটি ফিশিং ফাইল পাঠানো হয়। ম্যাসেজে বিষয়টি আর্জেন্ট বলে উল্লেখ করা হয়। এই ফাইলের মাধ্যমেই হ্যাকিংয়ে ঘটনা ঘটে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামের মেইল ([email protected]) ব্যবহার করে ওই ফিশিং মেইলটি জামায়াত আমিরের মেইলে পাঠানো হয়; মূলত ওই মেইলে ফাইলে ক্লিক করার পরই অ্যাকাউন্টটি হ্যাক হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আমিরের ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। জামায়াতে ইসলামী বলছে, ওই পোস্টটি শফিকুর রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9