রাজবাড়ীর কালুখালী

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের নেতাকে বহিষ্কার

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ PM
মো. আসাদুজ্জামান রুবেল

মো. আসাদুজ্জামান রুবেল © সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্যসচিব মো. শাহিনুর রহমান শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আসাদুজ্জামানকে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতেও সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬