গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © টিডিসি ফটো

গণভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ চত্বরে ‘ঐক্যবদ্ধ ছাত্র সংসদ’-এর আয়োজনে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’-এর প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অবৈধ জুলুমতন্ত্র কায়েম করেছিলেন, তার পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে দুর্বল নেতৃত্ব এবং দুর্নীতির কারণে উত্তরবঙ্গের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে ‘ইনসাফ’-এর যারা প্রতিনিধি আছেন, আমাদের তাঁদেরকেই মনোনীত করতে হবে। তবেই আমাদের ইনসাফের প্রতিনিধিরা বিগত বছরগুলোতে উত্তরবঙ্গে সৃষ্টি হওয়া সীমাহীন দুর্নীতি, বৈষম্য ও বঞ্চনা দূর করবেন, ইনশাআল্লাহ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলীম, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, জাকসুর জিএস মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9