খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ PM
ইমাম সম্মেলন

ইমাম সম্মেলন © টিডিস ফটো

খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউন হল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা এবং জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

এসময় বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ইমামরা সমাজে নৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করা সম্ভব।

সম্মেলনে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার প্রায় ৫০০ জন মসজিদের ইমাম অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ইমামরা নিজ নিজ এলাকায় গণভোটের পক্ষে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬