বিএনপির নির্বাচনী অফিসে আগুন

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী অফিসে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী অফিসে আগুন © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি পুড়ে গেছে আরও চারটি দোকান। রবিবার (১ জানুয়ারি) দিবাগতে রাতে এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতারা জানান, একদল দুর্বৃত্ত নাটঘর বাজার এলাকায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে যায় বিএনপি কার্যালয় ও দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। 

পরিদর্শন শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারাই পরিকল্পিতভাবে অফিস পুড়িয়ে দিয়েছে। আগেও নাজমুল হোসেনের সমর্থকরা তার নেতাকর্মীকে হুমকি দিয়ে আসছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬