হ্যান্ডশেকের পর কেন হাত দেখেন, জানালেন মির্জা আব্বাস

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ AM
ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস © সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় হাত পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন মন্তব্য ও অপপ্রচারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মির্জা আব্বাস জানান, নির্বাচনের প্রচারণাকালে ভিড়ের মধ্যে পড়ে যাওয়ার সময় সিঙ্গারা ভাজার গরম তেলের সঙ্গে তার হাত লেগে পুড়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ব্যথা অনুভূত হয়। ঠিক ওই সময় একজন ব্যক্তি তার সঙ্গে হ্যান্ডশেক করলে ব্যথা আরও বেড়ে যায়। তিনি বলেন, ব্যথার কারণেই তিনি হাতের অবস্থা দেখছিলেন। কিন্তু বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

তিনি দাবি করেন, ঘটনাটি স্বাভাবিক একটি দুর্ঘটনা হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটিকে ভিন্নভাবে তুলে ধরা হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬
ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হাজিরা দিয়েই চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,…
  • ০২ অক্টোবর ২০২৬