বাগেরহাটে বিএনপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ PM
যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ

যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ © টিডিসি ফটো

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সন্তোষপুর ইউনিয়নের বাখরগঞ্জ বাজারে এক নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

চিতলমারী উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক বাবলু গাজী এবং একই উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নেতৃত্বে কাজী আব্দুল মান্নান, হাফেজ মুস্তাফিজুর রহমান, কাজী মকবুল আহম্মেদ, টিপু সুলতান, আরাপর গাজী, রফিকুল ইসলাম, ওসমান মিয়া, মিজানুর রহমান, হুসেইন মুহাম্মদসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানের পর বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মশিউর রহমান খান যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা পড়িয়ে দেন।

বাবলু গাজী জানান, দেশ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান তারা।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমানকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

চিতলমারী উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। আগামী দিনে তারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9