‘কেউ জান্নাতের টিকেট দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ AM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার © টিডিসি ফটো

পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগার বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন টিকেট থাকলে আমাকে দেখান।

আপনারা সার্চ লাইট দিয়ে খুঁজে বের করেন। যদি জান্নাতের টিকিট কেউ দেখাতে পারেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় পাবনার চাটমোহরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। ধর্মের ভিন্নতা থাকলেও বাংলাদেশ একটাই। বাংলাদেশ সবার।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে সর্বক্ষেত্রে নিষেধ করা হয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

মতবিনিময়কালে বিএনপি প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে মাওলানা আলী আছগার বলেন, আমাদের কর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের পরিপন্থি।
আমাদের নির্বাচনী অফিসকে বন্ধ করে দেওয়া হচ্ছে। লিফলেট-ব্যানার ছেঁড়া হচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থীর কর্মীরা এসব করে যাচ্ছেন।

ইতিমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। জরিমানা ও শোকজও করা হয়েছে প্রার্থীকে। কিন্তু তারপরেও থেমে নেই।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের যে সাড়া রয়েছে যদি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ লেভেল প্লেয়িং পরিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জয়ের ব্যাপারে আশাবাদী।

চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাবনা জেলা জামায়াতের সহ-সম্পাদক এস এম সোহেল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুর রহমান, চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জেলা এবং চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের জামায়াত ও অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬