আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল

২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ PM
 ব্যারিস্টার মঞ্জুম আলী

ব্যারিস্টার মঞ্জুম আলী © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি। বিএনপির প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল গণমাধ্যমে বলেন, গত ২১ জানুয়ারি রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আপিল বিভাগ আজ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।

গত ১৭ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ওই আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন।

জানা যায়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব উল্লেখ করা নিয়ে গত ১ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্রটি বাতিল করেন। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

শুনানিতে প্রথম দফায় পুনরায় মনোনয়নপত্রটি বাতিল করা হলেও পরবর্তীতে আবারও পুনর্বিবেচনার আবেদন করেন মঞ্জুম আলী। ১৭ জানুয়ারি আপিল শুনানির অষ্টম দিনে কমিশন তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9