ফেনীতে তারেক রহমানের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

২৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ PM
তারেক রহমানের ফেনীর নির্বাচনী জনসভায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা

তারেক রহমানের ফেনীর নির্বাচনী জনসভায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা © টিডিসি

বিএনপিরৈ চেয়ারম্যান তারেক রহমানের ফেনীর নির্বাচনী জনসভায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ফেনী ছাড়াও দলীয়প্রধানের এ জনসভায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দুপুর ১টায় সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে প্রবেশে ফেনী সরকারি কলেজ ফটকে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেনী ছাড়া নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে বাস, মাইক্রোসহ বিভিন্ন যান ব্যবহার করে আসা নেতাকর্মীরা শহরের প্রবেশমুখে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক ধানের শীষ শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছেন বহু নেতাকর্মী।

ফুলগাজী থেকে আগত বিএনপি কর্মী আব্দুল ওহাব বলেন, ‘প্রিয় নেতাকে একনজর সামনে থেকে দেখার আশায় অনেক আগেই সভাস্থলে এসে অবস্থান নিয়েছি। যেন কাছ থেকে তার বক্তব্য শুনতে পারি।’

দাগনভূঞা থেকে আগত জামশেদুর রহমান নামে এক বিএনপির নেতা বলেন, ‘দীর্ঘ সময় তারেক রহমান ফেনী আসছেন। তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘আর কিছুক্ষণ পরেই তারেক রহমান ফেনীর মাটিতে পা রাখবেন। তাকে বরণ করে নিতে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে আজকের সমাবেশ সফলভাবে সম্পন্ন হবে।’

এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

প্রায় দুই দশক সময় পর সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীর জনপদে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত করেছে নতুন মাত্রা। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের ভবনে সাঁটানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহরজুড়ে অন্তত ১০টি পয়েন্টে বসানো হয়েছে বড় পর্দা।

বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

এ সফরে দুপুরে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে অংশ নিয়েছেন তারেক রহমান। ফেনীর জনসভা শেষ করে কুমিল্লার বিভিন্ন স্থানে নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। রাতে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগ: ফেনী
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬