সাতক্ষীরা জেলা

প্রত্যাহার করলেন এলডিপি-এবি পার্টির প্রার্থী, রয়ে গেলেন বিএনপির বিদ্রোহী

২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ PM
জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন © সম্পাদিত

সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে জামায়াতের সমর্থনে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ এবং এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে করে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে প্রার্থী হিসেবে বহাল রয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো. ইজ্জতুল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ মোট পাঁচজন প্রার্থী।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী এবং ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরদার হয়েছে। এখানে তার সঙ্গে রয়েছেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং বিএমজেপির রুবেল হোসেন।

অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম গোলাম রেজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এ আসনে বিএনপির মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬