গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৬ জানুয়ারি ২০২৬, ০২:২৬ PM
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ © টিডিসি ফটো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান আনুষ্ঠানিকভাবে রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি কাগজপত্র জমা দিতে সামান্য বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। এ কারণে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। আদালতের আদেশের আলোকে পুনরায় যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এ সময় জেলা নির্বাচন অফিসার, প্রার্থীর সমর্থকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬