প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৪ PM
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ © প্রেস ইউং

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ শেষে গুলশানেরে বাসায় ফিরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারম্যানকে বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করে।

তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানও ছিলেন। 

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন বিএনপি নেতা তারেক রহমান। ওই বৈঠকের পরই ‘প্রস্তুতি শেষ হলে’ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান। এরপর ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।

তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি নেতার এটাই প্রথম সাক্ষাৎ।
এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে আগেই জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৈঠকের আগে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই বৈঠকে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই। 

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9