গাজায় বাংলাদেশি সৈন্য পাঠানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ PM
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ)  বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে করা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত বলতে এটা নিয়ে এখনো আলাপ-আলোচনা চলছে। একেবারে ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, এই পরিবেশ সৃষ্টি না হলে আমরা ওখানে যাব না। আমরা ওইখানে লড়াই করতে যাব না।
ওইখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথা বলাই সম্ভব না, সেক্ষত্রে আমরা যাব না। আমাদের শর্তগুলো মোটামুটি পরিস্কার। আসলে সিদ্ধান্ত এখনো হয়নি।

সরকারের শেষ সময়ে এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে। সরকার কিন্তু থাকছে না। কিছু ব্যক্তি চলে যাবেন, আরও কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন। দেশের এনগেজমেন্ট ও স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না, যেটা এই সরকার সরে গেলে পরবর্তী সরকার এসে উল্টেপাল্টে দিতে হবে।

তিনি বলেন, যে পরিবর্তন হবে সেটা খুব স্মুথ (মসৃণ) হবে। আমরা আশাবাদী ৫ আগস্টের মতো কিছু হবে না। অবশ্যই যদি ডেপ্লয়মেন্টের (আইএসএফ-এ যাওয়া) সিদ্ধান্ত আসে, তবে পরবর্তী সরকার এসে তা নেবে।

প্রসঙ্গত, সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। 

পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার ৫ দেশে অর্থ পাচারের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ হাজার তরুণের অংশগ্রহণে ঢাকায় ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৫০ মাদ্রাসা বন্ধের নির্দেশ,আরও ১০০টিকে শোকজ করল পশ্চিমবঙ্গ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9