সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:০১ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:০২ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক।’

তিনি আরও বলেন, ‘এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।’

স্ট্যাটাসে নিজের ও সংগঠনের লক্ষ্য তুলে ধরে তিনি উল্লেখ করেন, ‘আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।’

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬