শেরপুর-২ আসন

কান্না থেকে কোর্ট—অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির আব্দুল্লাহ বাদশা

১৪ জানুয়ারি ২০২৬, ০৩:০০ PM
মনোনয়নপত্র জমা দিতে না পেরে আবেগপ্রবণ আব্দুল্লাহ বাদশা (বাঁয়ে) ও মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে

মনোনয়নপত্র জমা দিতে না পেরে আবেগপ্রবণ আব্দুল্লাহ বাদশা (বাঁয়ে) ও মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে © টিডিসি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়সীমার মাত্র পাঁচ মিনিট পর নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। মনোনয়ন জমা দিতে না পেরে সেদিন কার্যালয়েই আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন এবি পার্টির এই প্রার্থী। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমোদন দেন। আদালতের নির্দেশনা অনুসারে বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘সময়সীমা অতিক্রমের কারণে মনোনয়নপত্র গ্রহণ না করায় আমি হাইকোর্টের শরণাপন্ন হই। আদালতের অনুমোদনের পর আজ মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। দু-এক দিনের মধ্যে মনোনয়ন বৈধতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কোনো জটিলতা না হলে ঈগল পাখি প্রতীকে শেরপুর-২ আসন থেকে নির্বাচন করব।’

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9