বিক্ষোভ কর্মসূচি ডেকেছে স্বেচ্ছাসেবক দল

০৮ জানুয়ারি ২০২৬, ০৩:১১ PM
স্বেচ্ছাসেবক দল

স্বেচ্ছাসেবক দল © সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বীরের জানাজা নামাজের আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির নেতারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে, ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন। 

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬