ওলামা লীগ সভাপতিসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০১ PM
গ্রেফতারকৃত ২ নেতা

গ্রেফতারকৃত ২ নেতা © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা ওলামা লীগের সভাপতিসহ দুই নেতাকে গেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) মাগরিবের নামাজের পর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান।

আটকৃরা হলেন- কাঁঠালিয়া উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন (৫৫) এবং পাটিখালঘাটা ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহারাজ মল্লিক (৪৫)।

পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এবং পূর্বের রাজনৈতিক মামলায় কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মাওলানা দেলোয়ার হোসেনকে এবং উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন এলাকা থেকে মো. মহারাজ মল্লিককে গ্রেপ্তার করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, পূর্বের ২৪ সালের রাজনৈতিক মামলায় দুই নেতাকে আটক করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬