জামায়াত থেকে এবি পার্টি হয়ে তিনি এখন বিএনপিতে

০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ PM
বিএনপিতে মো. আবদুল লতিফ মাস্টার

বিএনপিতে মো. আবদুল লতিফ মাস্টার © সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কার হয়ে যোগ দিয়েছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টিতে। কিন্তু সেখানেও তিনি থিতু হলেন না। এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল লতিফ মাস্টার ঠিকানা এখন বিএনপি।

আজ সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিনের বাড়িতে তাঁর হাত থেকে একগুচ্ছ ধানের শীষ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।

এ বিষয়ে আবদুল লতিফ মাস্টার গণমাধ্যমকে বলেন, ‘দেশের মানুষ, এলাকার উন্নয়ন ও মুক্তির জন্য বিএনপিতে যোগ দিয়েছি। রোকন উদ্দিনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব।’

জানা যায়, আবদুল লতিফ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আমির ছিলেন। ২০১৯ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাঁকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২০১৪ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন, ২০১৯ সালে সংগঠন পরিপন্থী কাজের জন্য আবদুল লতিফকে কালীগঞ্জ উপজেলা আমিরের পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি এবি পার্টিতে যোগদান করেন।

লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বলেন, আবদুল লতিফ মাস্টার এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিতে ও ধানের শীষের পক্ষে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আজ সকালে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬