সীমান্তবর্তী এলাকায় ৫০ কেজি গাঁজা জব্দ

০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ PM
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) © সংগৃহীত

‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে পঞ্চাশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর হরষপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০০/এমপি থেকে দুইশো গজ ভিতরে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।
‎
‎অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ পঁচাত্তর হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
‎
‎সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগ: হবিগঞ্জ
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬