দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ PM
শামীম সাঈদী ও মাসুদ সাঈদী

শামীম সাঈদী ও মাসুদ সাঈদী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী-এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরও নয় প্রার্থীর মনোনয়ন বৈধ, তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।

‎শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় পিরোজপুর-১ আসন, দুপুর ১২টার পিরোজপুর-২ আসন ও বিকেল ৩টায় পিরোজপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ এ ঘোষণা দেন।

বৈধ প্রার্থীরা হলেন—পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। পিরোজপুর -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আরেক ছেলে শামীম সাঈদী, এবিপি মনোনীত প্রার্থী ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (জেপা) মনোনীত প্রার্থী মহিবুল হাসান। পিরোজপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শামীম হামিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুস্তম আলী ফরাজী, জাসদ মনোনীত প্রার্থী করিম শিকদার।

‎মনোনয়ন  বাতিল হওয়া  প্রার্থীরা হলেন—পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের সতন্ত্র প্রার্থী মো. তৌহিদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণখেলাপী থাকায় এবং বাকি দুইজনের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিলের কারণে মনোনয়ন বাতিল করা হয়।

স্থগিত প্রার্থীরা হলেন—পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আ. জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবি। মনোনয়নপত্রের কাগজপত্রে ঘাটতি থাকায় তাদের স্থগিত রাখা হয়েছে। আগামীকাল (রোববার) সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

‎পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুরের তিনটি আসনে মনোনয়ন দাখিলকরা ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া, তিনজনের মনোনয়ন বাতিল এবং দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণখেলাপী থাকায় এবং বাকি দুইজনের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিল এবং দুজনের কাগজপত্রে ঘাটতি থাকায় তাদের স্থগিত রাখা হয়েছে।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬