গাজীপুর-২ আসনে সালাউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল

০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১১ PM
সালাউদ্দিন সরকারে

সালাউদ্দিন সরকারে © সংগৃহীত

গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ আসনে মোট ১৮ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর-২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন সরকার, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া, জাতীয় পার্টির ইসরাফিল মিয়া, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, জনতার দলের মো. শরিফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী তাপসী তন্ময় চৌধুরী।

মনোনয়ন বাতিলের পর গাজীপুর-২ আসনে বৈধ প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন মোট ১০ জন প্রার্থী। তারা হলেন- বিএনপির এম মনজুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ হোসেন আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলী নাছের খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জিয়াউল কবির, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মাসুদ রেজা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ, জাতীয় পার্টির মো. মাহবুব আলম, এবি পার্টির আব্বাস ইসলাম খান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. আব্দুল কাইয়ুম।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রতিযোগিতার চিত্র আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬