স্কুল মানে বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক: সালাউদ্দিন আহমেদ

০৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ PM
সালাউদ্দিন আহমেদ

সালাউদ্দিন আহমেদ © ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে। স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নে ‘পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ’ (সাবেক গুলধি পেকুয়া মডেল বিদ্যাপীঠ)-এর উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল প্রয়োজন। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশ বা টিনের বেড়া ছিল, কিন্তু পড়ালেখা ছিল অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদ প্রমুখ।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬