মুফতি আমির হামজার পেশা ‘ব্যবসা ও কৃষি’, বার্ষিক আয় ৯ লাখ টাকা

০২ জানুয়ারি ২০২৬, ০৬:২০ PM
মুফতি আমির হামজা

মুফতি আমির হামজা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার পেশা ‘ব্যবসা ও কৃষিকাজ’। এই দুই খাত থেকে তার বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। পাশাপাশি তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় রয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা হয়, কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ৫৫ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। তবে তিনি কী ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তা হলফনামায় উল্লেখ করা হয়নি।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমটিআইএস পাস করা আমির হামজা হলফনামায় জানিয়েছেন, দাখিলের সময় তার হাতে নগদ ছিল ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা।

হলফনামা অনুযায়ী, তার মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের আনুমানিক বর্তমান মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। এছাড়া তার নামে একটি ভবন ও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে ০.৩৩ একর জমির ওপর নির্মিত ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার টাকা এবং অ্যাপার্টমেন্টের মূল্য ২০ লাখ টাকা।

আমির হামজার মালিকানাধীন কৃষিজমির পরিমাণ ০.৭৮ একর, যার মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর হাতে নগদ ছিল ১ লাখ টাকা এবং ব্যাংকে জমা ছিল ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা।

এ ছাড়া তার তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে ৬ লাখ টাকা। তার স্ত্রীর হেফাজতে রয়েছে উপহার হিসেবে পাওয়া ১০ ভরি সোনার গয়না, যার ক্রয়কালীন মূল্য ৬ লাখ টাকা, পাশাপাশি ১২ কাঠা কৃষিজমি।

হলফনামার তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজা মোট ১ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের মালিক।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9