নজরুলের কবিতায় দাদীকে স্মরণ করলেন জাইমা রহমান

০১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ PM
জাইমা রহমান ও বেগম খালেদা জিয়া

জাইমা রহমান ও বেগম খালেদা জিয়া © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় দাদীকে (বেগম খালেদা জিয়া) স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ স্মৃতিচারণ করেন।

তার এ স্মরণবার্তা মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে, যেখানে অনেকেই মন্তব্যের মাধ্যমে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং শ্রদ্ধাভরে বেগম খালেদা জিয়াকে স্মৃতিকে স্মরণ করেন।

পাঠকদের জন্য হুবুহু লেখাটি তুলে ধরা হলো: 

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
 জল-ছল-ছল চোখে চেয়ো না।
 ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
 শুধু বিদায়ের গান গেয়ো না।
 হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
 আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
 ঐ  ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
 দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।
 চলার তোমার বাকী পথটুকু-
 পথিক! ওগো সুদূর পথের পথিক-
 হায়,  অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
 ওগো আঁখির সলিলে ছেয়ো না।।
দূরের পথিক! তুমি ভাব বুঝি
 তব ব্যথা কেউ বোঝে না,
 তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
 পথে ফেরে যারা পথ-হারা,
 কোন গৃহবাসী তারে খোঁজে না,
 বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
 দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
 এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
 তবে জান কি তোমার বিদায়- কথায়
 কত বুক-ভাঙা গোপন ব্যথায়
 আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
 পথিক! ওগো অভিমানী দূর পথিক!
 কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
 মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
 ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।
[কবিতা: বিদায়-বেলায়, কবি:  কাজী নজরুল ইসলাম]

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬