সময়ের ভেতর মনোনয়ন জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন প্রার্থী

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা

এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে তিনি মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করলেও বিকেল ৫টার সময়সীমা অতিক্রম করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মনোনয়ন গ্রহণ করেনি।

ঘটনাস্থলে উপস্থিত তার রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয়রা জানান, মনোনয়নপত্র জমা না দিতে পারার হতাশায় সবার সামনে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। তিনি বলেন, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ির সমস্যা হয়েছিল। এ কারণেই নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারিনি। দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। কিন্তু এমন মুহূর্ত আমাকে ভেঙে দিয়েছে।

এ সময় তার সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। নিয়মের বাইরে যাওয়ার অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।

পাকিস্তানে হাসপাতাল থেকে ছড়াচ্ছে এইচআইভি, আক্রান্তদের অধিকা…
  • ১৭ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ
  • ১৭ জুলাই ২০২৬
ম্যাচের আগে যা করেন লিওনেল মেসি
  • ১৭ জুলাই ২০২৬
ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence