চবি শিবিরের নতুন সভাপতি চাকসু ভিপি ইব্রাহিম রনি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ PM
চাকসু ভিপি ইব্রাহিম রনি

চাকসু ভিপি ইব্রাহিম রনি © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি, বর্তমানে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতির (ভিপি) দায়িত্ব পালন করছেন। আসন্ন ২০২৬ সালের নতুন সেশনে তিনি এই দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন ইব্রাহীম হোসেন রনি। 

অপরদিকে, তার সঙ্গে নতুন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ পারভেজ, যিনি আগের সেশনেও একই দায়িত্ব পালন করেছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির।

এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ কেন্দ্রীয় ও শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রনি চবির ২০১৭-১৮ সেশনে ইতিহাসের শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনি এমফিল করছেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। গত অক্টোবরে সপ্তম চাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬