নির্বাচনে যাচ্ছেন না আসিফ মাহমুদ, মুখপাত্র হিসেবে যোগ দিলেন এনসিপিতে

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনকালীন মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। ঘোষণার পর আসিফ মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে তার সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য পাওয়া যায়নি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬