তারেক রহমানের সান্নিধ্যে উচ্ছ্বসিত ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ PM
তারেক রহমানের সান্নিধ্যে উচ্ছ্বসিত ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব

তারেক রহমানের সান্নিধ্যে উচ্ছ্বসিত ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ১৯ বছর পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ভবনে বিএনপিসহ দলটির ১৩টি অনুমোদিত অঙ্গসংগঠনের অফিস। বেলা ৪টার দিকে সেখানে গিয়ে পৌঁছান তিনি। এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণও এসময় উপস্থিত ছিলেন। 

এরপর দোতলার বারান্দায় গিয়ে বাইরে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। পরে কার্যালয়ে তার অফিস কক্ষে গিয়ে বসেন তিনি। তখন তার সঙ্গে বিএনপিসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনেও অংশ নেন। 

তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফটোসেশনে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারাও। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সান্নিধ্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশগ্রহণের ছবি ফেসবুকে দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লেখেন, মাননীয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ।

সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া লেখেন, আলহামদুলিল্লাহ। শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকেও।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9