এনসিপির মুখপাত্রের দায়িত্ব পাচ্ছেন আসিফ মাহমুদ

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, এনসিপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আসিফ মাহমুদ। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ সোমবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র কেনেন। বিষয়টি এতদিন প্রকাশ্যে না এলেও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদ জাতীয় পরিচয়পত্রের কপি পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, দল আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনের ভোটার হয়েছেন এবং সেখানে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬