জাপা মহাসচিবের পদত্যাগের ঘোষণা, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ PM
আহসান হাবীব লিংকন

আহসান হাবীব লিংকন © সংগৃহীত

জাতীয় পার্টির (কাজী জাফর) সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মহাসচিব আহসান হাবীব লিংকন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ারও ঘোষণা দেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

পোস্টে  আহসান হাবীব লিংকন লেখেন, ‘স্বপ্ন ছিল আমার সততা, নিষ্ঠা, দেশপ্রেম দিয়ে সারা জীবনের অর্জিত সুনাম-সুখ্যাতি দিয়ে নিজের অর্জিত মেধা ও যোগ্যতা দিয়ে বাকি জীবনটুকু শহীদ জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও দেশ পরিচালনায় অবদান রাখব। কিন্তু হায়! আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেননি।’

পরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির সঙ্গে জোটে ছিলাম। কিন্তু এবার আমরা ছয়জনের নাম দিয়েছিলাম। পিরোজপুর-১ আসনে দলের চেয়ারম্যানকে আসন দেওয়া হয়েছিল। কিন্তু চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চেয়ারম্যান নির্বাচন করবেন না। অনেক ছোট ছোট দলকে তিনটা-চারটা করে আসন দেওয়া হয়েছে। সেখানে আমাদের অবজ্ঞা করা হয়েছে।’

আহসান হাবীব লিংকন জানান, দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬