মনোনয়নবঞ্চিতদের ‘থামাতে না পেরে’ চাঁদপুর-৪ আসনের বিএনপির সব কমিটি স্থগিত

২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ PM
বিএনপি

বিএনপি © সংগৃহীত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদকে ধানের শীষ প্রাথী ঘোষণার পর থেকে দলের মনোনয়নবঞ্চিত নেতাদের ‘বিদ্রোহ’ চলছে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলের মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নানসহ দলের অনেক নেতা-কর্মী হারুনুর রশিদের মনোনয়নের বিরোধিতা শুরু করেন।

এমন পরিস্থিতিতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির স্থানীয় অনেক নেতা-কর্মী বলছেন, মনোনয়নবঞ্চিত নেতাদের থামাতে না পেরে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম সলিম উল্যা (সেলিম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র থেকে আদিষ্ট হয়ে বিএনপির চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম শনিবার থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে। এর অনুলিপি দলীয় মহাসচিবসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটি এবং ধানের শীষ মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদকে পাঠানো হয়েছে।

আসনটিতে হারুনুর রশিদ ছাড়াও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, বিএনপিসমর্থিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, আইনজীবী আব্বাস উদ্দিন। দল মনোনয়ন না দিলেও তাঁরা সবাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেন, ‘শুনেছি আমাকে এবং আমার দলের বিভিন্ন ইউনিটের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের বহিষ্কার করা হয়নি। আমি দলীয় মনোনয়ন পাইনি, এতে কোনো দুঃখ নেই। কারণ, ফরিদগঞ্জ উপজেলার দলীয় সব কমিটির সমর্থন আমার পক্ষে রয়েছে। এ জন্য আমি ধানের শীষ পাই আর না পাই আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি, স্বতন্ত্র থেকে নির্বাচন করব।’

ফরিদগঞ্জ বিএনপি সব পর্যায়ের কমিটি স্থগিত করা প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা বলেন, ‘আমরা অনেকবার চেষ্টা করেছি, সবাই যেন এক হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কেন্দ্রকে বিষয়টি জানালে তারা আমাদের নির্দেশ দেন ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9