তারেক রহমানের আগমন উপলক্ষে ছাত্রদল নেতা রনির নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ PM
ঢাবিতে শুভেচ্ছা মিছিল

ঢাবিতে শুভেচ্ছা মিছিল © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম রনির নেতৃত্বে এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে; তিস্তা নদী বহমান, তারেক রহমান; তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা রনি তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং ২৫ ডিসেম্বর এয়ারপোর্ট ও রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনায় আপামর ছাত্রসমাজকে যোগ দেওয়ার আহ্বান জানান।

রনি বলেন, ১৭ বছরের পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা মনে করি তার এ আগমনে দেশের গণতন্ত্রে নতুন দ্বার খুলবে। আগামীতে দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬