‘দুই সিটের আসন সমঝোতায়’ বিএনপির সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ PM
গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ © লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। আজ সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানায় দলটি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দুই সিটে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। বরং এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সভায়।

তিনি আরও জানান, আজ সভায় দলের নির্বাহী কমিটি, আগ্রহী মনোনয়নপ্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের সাথেও কোনো আপস করেনি।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দলের মনোনয়নপত্র বিতরণ চলবে। ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে বলেও জানান আবু হানিফ।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬