ভাঙ্গুড়া উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের নেতৃত্বে ফাহিম-সুমন

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ PM
মো. ফাহিম হোসেন (বামে) ও সালাউদ্দিন সুমন

মো. ফাহিম হোসেন (বামে) ও সালাউদ্দিন সুমন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ভাঙ্গুড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ফাহিম হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. সালাউদ্দিন সুমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় এ কমিটি ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা শাখার সভাপতি শাহিনুর ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আসলাম শেখ-এর যৌথ স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. রকিবুল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন- মো. পারভেজ মুক্তা, মো. নাজমুল হোসেন, মো. আব্দুল হাকীম, তাসলীম হাসান তুষার, কাওছার আহমেদ রুপম, জাকারিয়া আলম আশিক, মো. সোহেল রানা, মো. রাকিবুল ইসলাম ও মো. আলিফ হোসাইন।

এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নাসিম আহমেদ, সরদার মো. আসলাম, মো. তাওহীদ সরকার, মো. বায়োজিদ আহমেদ, মো. জাকারিয়া হোসেন ও ওলিদ ইসলাম শুভ দায়িত্ব পেয়েছেন। কমিটিতে এর বাইরে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তৌফিক হাসান ফাহিম।

নেতারা জানান, নবগঠিত কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে।

তারা আরও জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence