ওসমান হাদি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবেন: জানাজায় প্রধান উপদেষ্টা

২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ PM
ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। হাদির মন্ত্র যাতে বাংলাদেশের সবাই বুকে ধারণ করতে পারি; সে সবাইকে মাথায় রাখতে হবে। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ওসমান হাদি আমাদের সঙ্গে যুগ যুগ ধরে থাকবে। আমরা হাদিকে আল্লাহর হাতে আমানত রাখলাম।

এর আগে সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে ভরে গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও দেন তারা।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।

মোসাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বললেন আহমাদিনে…
  • ১৫ জুলাই ২০২৬
ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে
  • ১৫ জুলাই ২০২৬
নাহিদদের অনুষ্ঠান ঘিরে বিদ্যুৎ বিভ্রাট, অনাকাঙ্ক্ষিত কারিগর…
  • ১৫ জুলাই ২০২৬
‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়…
  • ১৫ জুলাই ২০২৬
এন্ট্রি লেভেলে চিকিৎসকদের বেতন নবম গ্রেডের ৯০% করার সুপারিশ…
  • ১৫ জুলাই ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence