সোহরাওয়ার্দী হাসপাতালে ওসমান হাদির ময়নাতদন্ত চলছে

২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ AM
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ মর্গে নেওয়া হয়। এই সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছিল। হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও মরদেহের সঙ্গে ছিলেন।

ভোর থেকেই অনেক মানুষ শেষবারের মতো হাদিকে দেখতে হাসপাতালের সামনে ভিড় করেন। ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে সকাল সাড়ে ১১টার দিকে তাকে গোসল করানো হবে। বাকি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান জানিয়েছেন, হাদির জানাজা আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, “আগামীকাল (শনিবার) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।”

সরকার জানাজায় অংশগ্রহণের জন্য কিছু শর্ত দিয়েছে। অংশগ্রহণকারীরা কোনো ধরনের ভারী ব্যাগ বা বস্তু বহন করবেন না এবং জানাজার সময় সংসদ ভবন ও আশপাশে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নেওয়া হয়েছিল। জানাজার পর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950