ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে সরকার

১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ PM
ইনকিলাব মঞ্চের লোগো

ইনকিলাব মঞ্চের লোগো © সংগৃহীত

ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দলটির ফেসবুক পেইজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়। 

পোস্টে বলা হয়েছে, ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে এবং শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে তার পরিবারকে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

গুলিতে হাদি মাথায় গুরুতর আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যিনি প্রধান সন্দেহভাজন শুটার, এবং আলমগীর হোসেন, যিনি মোটরসাইকেল চালক।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9