ভোলায় ফের বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০ 

১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ AM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মো. আবুল বাশার ও আশিক ইলাহিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ সময় জামায়াত-সমর্থিত বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতখান উপজেলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসাইন অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জামায়াত সমর্থিত তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। ঘটনার সময় জামায়াতের কর্মী মো. আবুল বাশার ও আশিক ইলাহি গুরুতর আহত হন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের পক্ষ থেকেই উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী ভাঙচুর বা হামলার সঙ্গে জড়িত নয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি নৌবাহিনী মোতায়েন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউই কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডি খুলে একাধিক ছাত্রীর …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9